Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

সিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা’র আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
অক্টোবর ১৮, ২০২৬ 1 Min Read
০

নগর সংবাদদাতা:- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ওয়াকিল হোসেন বগা আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

​রোববার (১৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন ওয়াকিল হোসেন বগা। আদালতের বিচারক শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
​আদালত সূত্রে জানা যায়, ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, খুন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বেশ কয়েকটি গুরুতর অপরাধের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন এবং পুলিশ তাকে গ্রেপ্তারে একাধিক অভিযান চালায়। সিএমপির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
​পাবলিক প্রসিকিউটর (পিপি) আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি ওয়াকিল হোসেন বগা নগরীর চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা বিচারাধীন। বিচারক সার্বিক দিক বিবেচনা করে তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

চট্টগ্রামের বায়েজিদে আ’লীগ নেত্রীর গোপন বৈঠক: পুলিশকে তথ্য দিয়েও মিলেনি সুরাহা, উল্টো সাজানো কাহিনীর অভিযোগ

Next

সাতকানিয়া কেরানীহাটে মহাসমাবেশ থেকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন উত্তর সাতকানিয়াকে উপজেলা উপহার এমপি জসিম।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন