Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সোহেল: সুবিধাবঞ্চিত মানুষের পাশে ‘মানবতার ফেরিওয়ালা’

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
অক্টোবর ১৪, ২০২৬ 2 Min Read
০

বিশেষ প্রতিনিধি:-সমাজসেবা ও মানবিক কাজের মাধ্যমে এলাকাবাসীর অন্তরে জায়গা করে নিয়েছেন ২ নং জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং ‘বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রম’-এর উপদেষ্টা মোঃ সোহেল। সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে প্রতিনিয়ত দাঁড়িয়ে তিনি এলাকায় একজন ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
​সম্প্রতি ‘দৈনিক আলোচিত প্রতিদিন’ পত্রিকার সাথে এক বিশেষ সাক্ষাৎকারে মোঃ সোহেল তাঁর সামাজিক দায়বদ্ধতা, রাজনৈতিক আদর্শ এবং দীর্ঘ সংগ্রাম নিয়ে খোলামেলা কথা বলেন।
​সাক্ষাৎকারে মোঃ সোহেল জানান, রাজনীতির পাশাপাশি একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে তিনি নিজ এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজনীতি সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি গর্বের সাথে বলেন,
​“আমাদের রাজনৈতিক অভিভাবক নেতা ডাক্তার শাহাদাত হোসেন আমাদের সবসময় মানবসেবা ও আদর্শের রাজনীতি শিখিয়েছেন। তাঁর দেখানো পথ ও নির্দেশনা অনুসরণ করেই আমরা সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছি।”
​সামাজিক কাজ করতে গিয়ে নানা বাঁধা ও সমালোচনার মুখোমুখি হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের ভালো কাজ ও মানবিক উদ্যোগের পেছনে অনেকেই অনেক রকম কথা বলছেন বা সমালোচনা করছেন। কিন্তু কোনো ষড়যন্ত্র বা সমালোচনা আমাদের স্তব্ধ করতে পারবে না। আমরা সকল বাঁধা অতিক্রম করে মানবিক কাজ অব্যাহত রাখব।”
​বিগত রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে মোঃ সোহেল বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বহু হামলা, মামলা ও জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি এবং নিজ এলাকার মানুষের কল্যাণ থেকে পিছু হটেননি। সবসময় এলাকার মানুষের সাথে সুসম্পর্ক, ভালো আচরণ এবং ভালোবাসা বজায় রেখে তিনি তাদের পাশে ছিলেন ও আছেন।
​এলাকাবাসীর মতে, মোঃ সোহেল কেবল একজন রাজনৈতিক নেতাই নন, বরং যে কোনো আপদ-বিপদে সাধারণ মানুষের পরম আশ্রয়স্থল। ‘বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রম’-এর উপদেষ্টা হিসেবে অসহায় ও আশ্রয়হীন বয়োবৃদ্ধদের সেবাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন। ভবিষ্যৎ দিনগুলোতেও এভাবে জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই তরুণ সমাজসেবক।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

কালিয়াইশ ইউনিয়নের পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব, গ্রহণ করে ঘোষণা দেন কিশোর গ্যাংয়ের ও মাদক বিরুদ্ধে জিরো ট্রলাইনের নবী হোসেন।

Next

উওর সাতকানিয়া আলি আহম্মদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন