কালিয়াইশ ইউনিয়নের পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব, গ্রহণ করে ঘোষণা দেন কিশোর গ্যাংয়ের ও মাদক বিরুদ্ধে জিরো ট্রলাইনের নবী হোসেন।

মো: দেলোয়ার হোসেন চট্টগ্রাম বিশেদ প্রতিনিধি:-
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১১ নং কালিয়াইশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য নবী হোসেন মেম্বার। দায়িত্ব গ্রহণ করেই ইউনিয়নে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমন এবং মাদক সম্পূর্ণ নির্মূলে কঠোর ও জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন তিনি।
জানা যায়, কালিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফেজ আহমদ পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজ সুচারুরূপে পরিচালনার জন্য নবী হোসেন মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।
আজ সোমবার (১২ অক্টোবর) কালিয়াইশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে কালিয়াইশ ইউনিয়ন পরিষদের ইউপি সচিব, সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য ১,২,৩, নং ওয়ার্ডে রোকসানা ইউসুফ, ৪,৫,৬ খুরশিদা আকতার, ৭,৮,৯ পারভীন আকতার। এবং সকল সাধারণ ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন কালিয়াইশ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম চৌধুরী,৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল গফুর মুক্ত, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদু শুক্কুর, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দীন, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমীর হোসেন, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য অধির তালুকদার। কালিয়াইশ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
দায়িত্ব গ্রহণ শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নবী হোসেন মেম্বার কালিয়াইশ ইউনিয়নকে একটি নিরাপদ, মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন—
”কালিয়াইশ ইউনিয়নে কোনো ধরনের কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকের ব্যবসা কিংবা সেবন বরদাশত করা হবে না। তরুণ ও উদীয়মান সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। কালিয়াইশকে একটি শান্তিময় ও অপরাধমুক্ত এলাকা বানাতে আমি স্থানীয় জনগণ, প্রশাসন এবং সকল জনপ্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও আশ্বাস দেন যে, মূল চেয়ারম্যান পবিত্র ওমরাহ পালন শেষে ফিরে না আসা পর্যন্ত ইউনিয়নের সকল প্রকার নাগরিক সেবা (যেমন: জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ ইত্যাদি) আগের মতোই নিরবচ্ছিন্ন ও স্বচ্ছতার সাথে প্রদান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নবাগত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই জনকল্যাণমুখী ও অপরাধবিরোধী পদক্ষেপকে সাধুবাদ জানান এবং পরিষদ পরিচালনায় তাঁকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।