Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

উওর সাতকানিয়া আলি আহম্মদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণ

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
অক্টোবর ১৪, ২০২৬ 2 Min Read
০

মো:দেলোয়ার হোসেন সাতকানিয়া চট্টগ্রাম বিশেদ প্রতিনিধি:-চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী, জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত এবং খেলাধুলায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও শিক্ষা উপকরণ দিয়ে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া-চন্দনাইশ) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ এমপি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ সেলিম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন কালিয়াইশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নবী হোসেন ইউপি সদস্য শামসুল ইসলামের ও মাস্টার হাসান সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এম এ হাসেম রাজু।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, শিল্পপতি ও বিদ্যালয়ের দাতা সদস্য রতন ভট্টাচার্য, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সওদাগর, সাবেক সদস্য সচিব মোরশেদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুর রহিম ও গোলাম মোস্তফাসহ বক্তব্য রাখেন বিএনপি নেতা আসাউদ্দিন ভূঁইয়া বিএনপি নেতা মোঃ দেলোয়ার হোসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
যুবদল নেতা শাহাদাত ইসলাম মোস্তাক বিএনপি নেতা নূর মোহাম্মদ নুরু বিএনপি নেতা হাজী ওসমান চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মহিউদ্দিন সাগর যুবদল নেতা নুর আলম অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত অধ্যয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার বিষয়েও আলোচনা করা হয়।

পরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী, জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত এবং খেলাধুলায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে সমন্বয় জোরদারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সোহেল: সুবিধাবঞ্চিত মানুষের পাশে ‘মানবতার ফেরিওয়ালা’

Next

আকমল আলী ঘাটে জেলেদের মাছ ছিনতাইয়ের চেষ্টা: কথিত সাংবাদিক আটক, পরবর্তীতে থানায় সাজানো অভিযোগ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন