চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত ও র্যালি অনুষ্ঠিত

চকরিয়া কক্সবাজার প্রতিনিধি।মোঃ আব্দুল হক
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ আগস্ট ২০২৬ রবিবার চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জাতীয় মৎস্য পক্ষ চলবে আগামী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব শাহীন দেলোয়ার।
অনুষ্ঠান শেষে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও সচেতনতামূলক র্যালিতে অংশগ্রহণ করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক হোসেন, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম আলী হোসেন, মৎস্য ও বিভিন্ন দপ্তরের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য চাষীরা।
বক্তারা মৎস্য সম্পদ রক্ষা, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি ব