Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

খুলনাজাতীয়

মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ১৫, ২০২৬ 2 Min Read
০

 

 

 

শাহিনুর ইসলামঃ

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

 

ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা আজ ১৫ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে মহেশপুর থানা বার্ষিক পরিদর্শন করেন। পুলিশ সুপারের আগমন উপলক্ষে মহেশপুর থানা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

 

বার্ষিক পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। এ সময় তিনি জনবান্ধব ও পেশাদার পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে থানার সকল পর্যায়ের পুলিশ সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

 

তিনি অপরাধপ্রবণ সড়ক ও এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার, হোন্ডা মোবাইল কার্যক্রম গতিশীল করা, বিট পুলিশিংকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করা, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামিদের গ্রেফতারে যথাযথ পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি, বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য নিয়মিত হালনাগাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

পুলিশ সুপার মহোদয় দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশের প্রতিও গুরুত্বারোপ করেন। তিনি থানার মেসে মানসম্মত খাবার নিশ্চিত করা, দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনা, ফোর্সের ব্যারাক পরিচ্ছন্ন রাখা এবং সদস্যদের ন্যায্য ও প্রয়োজনীয় ছুটি প্রদানের ক্ষেত্রে মানবিক ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি অনুসরণের নির্দেশনা প্রদান করেন।

 

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ জনাব মেহেদী হাসানসহ থানার সকল পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। তাঁর এই বার্ষিক পরিদর্শন মহেশপুর থানার আইন-শৃঙ্খলা কার্যক্রমকে আরও গতিশীল, জনমুখী ও পেশাদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

নদীপথে অবৈধ কাঠ পরিবহনের চেষ্টা, বান্দরবানে আটক ৪০ ঘনফুট কাঠ

Next

চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত ও র‍্যালি অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন