বদরখালীতে জুতা চুরি নিয়ে বিরোধ, হামলায় পশু চিকিৎসক সাকিবের মৃত্যু।

চকরিয়া, প্রতিনিধি:* মোহাম্মদ আবদুল হক
চকরিয়ার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলায় আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন। গত ১৫ আগস্ট রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
*বিস্তারিত রিপোর্ট:*
নিহত মেহেদী হাসান সাকিব বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতডালিয়া পাড়ার বাসিন্দা। পেশায় তিনি একজন পশু চিকিৎসক ছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গত *১৩ আগস্ট* লবণ মাঠে কাজ করার সময় এক শ্রমিকের জুতা হারানোকে কেন্দ্র করে সাকিবের ভাইয়ের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় প্রথম দফায় তাঁর ওপর হামলার অভিযোগ ওঠে। পরে সাতডালিয়া এলাকায় ফেরার পর স্থানীয় কয়েকজনের নেতৃত্বে তাঁর ওপর দ্বিতীয় দফায় হামলা করা হয় বলে পরিবারের দাবি।
ঘটনাটি সামাজিকভাবে মীমাংসার জন্য স্থানীয় সচেতন ব্যক্তিরা সালিশ বৈঠকের উদ্যোগ নেন। তবে অভিযুক্তরা বৈঠকে উপস্থিত হননি বলে অভিযোগ রয়েছে।
১৫ আগস্ট সকাল ৭টার দিকে* কাইফু ও ইমনের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, দা, কিরিচ ও লোহার রড নিয়ে সাকিবের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। এ সময় বাড়িতে ভাঙচুর এবং সাকিবকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া, পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নিহতের পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
*ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন*
জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধ। তার জেরে হামলায় প্রাণ গেল পশু চিকিৎসক *মেহেদী হাসান সাকিব* (২৭) এর।
*স্থান:* চকরিয়া, বদরখালী ইউনিয়ন, ৭নং ওয়ার্ড, সাতডালিয়া পাড়া
*তারিখ:* হামলা ১৫ আগস্ট সকাল, মৃত্যু ১৫ আগস্ট রাত
তুচ্ছ ঘটনায় এভাবে একটি তরতাজা প্রাণ ঝরে গেল। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানাই।