Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

লংগদুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল তিন ফার্নিচার কারখানা, ক্ষতি প্রায় দুই কোটি টাকা

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ৩, ২০২৬ 1 Min Read
০

বিশেষ প্রতিনিধি: মো: রবিউল ইসলাম- রাঙামাটি, ৩ আগস্ট ২০২৬ রাঙামাটি জেলার লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় সোমবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে উপজেলার অন্যতম বৃহৎ ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ আলাল হোসেনের মালিকানাধীন তিনটি ফার্নিচার কারখানা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম, বাদশা ও মো: রাসেলের বসতবাড়িও আগুনে ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্তদের দাবি, শুধু তিনটি ফার্নিচার কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা। বসতবাড়ি ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতিসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ০৩টি টহল দল অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। সেনাবাহিনীর দ্রুত ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে সম্ভাব্য আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়রা জানান।
অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কয়েকটি পরিবার তাদের সর্বস্ব হারিয়ে মানবিক সংকটে পড়েছে।
এদিকে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, দ্রুত উপস্থিতি ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেনাবাহিনীর এই তৎপরতা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসন ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

সাহসিকতা ও সফলতার স্বীকৃতি: সম্মাননা স্মারকে ভূষিত অক্সিজেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই বাহার মিয়া 

Next

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে সরকারি সিটি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন