Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়

সাহসিকতা ও সফলতার স্বীকৃতি: সম্মাননা স্মারকে ভূষিত অক্সিজেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই বাহার মিয়া 

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ৩, ২০২৬ 2 Min Read
০

চট্টগ্রাম প্রতিনিধি:-চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজীদ বোস্তামী থানার আওতাধীন অক্সিজেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই বাহারকে  বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এলাকায় মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির যুগান্তকারী উন্নয়নে সাহসী ভূমিকা রাখায় তাকে সাংবাদিক উন্নয়ন  পরিষদ (জেডিসি) ও জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন পত্রিকা পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়।

‎অভিযানে অনন্য সফলতা
‎দায়িত্ব গ্রহণের পর থেকেই অক্সিজেন ফাঁড়ির ইনচার্জ অপরাধ দমনে আপসহীন ভূমিকা পালন করে আসছেন। তার দূরদর্শী নেতৃত্বে পুলিশ ফাঁড়িটি এলাকায় অপরাধের স্বর্গরাজ্য গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়। এই অভিযানগুলোর অন্যতম সাফল্য ছিল বেশ কিছু মারাত্মক আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, যা সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

জননিরাপত্তা ও সাহসী ভূমিকা
স্থানীয় বাসিন্দাদের মতে, অক্সিজেন ও আশপাশের এলাকায় একসময় কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক কেনাবেচার তীব্র উপদ্রব ছিল। ফাঁড়ির ইনচার্জ নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি অভিযানে সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর এই নিরলস ও সাহসী কর্মতৎপরতার কারণে এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে এসেছে।

‎সম্মাননা প্রদান ও অনুভূতি
আইনশৃঙ্খলা রক্ষায় এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানে তাঁকে এই সাহসিকতা সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও দৈনিক আলোচিত প্রতিদিন পত্রিকার সম্পাদক এস এম মিজান উল্লাহ, দৈনিক আলোচিত প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক আবদুল মালেখ সুমন, আরিফুল ইসলাম ছিদ্দিকি, বিশেষ প্রতিনিধি রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, সাংবাদিক বেলাল, সাংবাদিক আলাউদ্দিন সহ  সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‎সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় অক্সিজেন ফাঁড়ির ইনচার্জ বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, এটি ফাঁড়ির প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফল। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং বায়েজীদ এলাকাকে অপরাধমুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। এই সম্মাননা আমাদের আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল।”
‎অক্সিজেন ফাঁড়ির এই অনন্য সাফল্যে বায়েজীদ বোস্তামী থানা এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। অপরাধ দমনে পুলিশের এমন কঠোর ও সাহসী অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

আদালত অবমাননা: ইউএনও’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ আদালতের

Next

লংগদুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল তিন ফার্নিচার কারখানা, ক্ষতি প্রায় দুই কোটি টাকা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন