Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামছড়াজাতীয়

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে সরকারি সিটি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ৩, ২০২৬ 1 Min Read
০

আরিফুল ইসলাম সিদ্দিকীঃ- জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণে এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে স্বাধীন বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্যও দোয়া করা হয়।

সোমবার বাদ জোহর সরকারি সিটি কলেজ জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা ওয়াসিমসহ সব শহীদের রূহের মাগফিরাত এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনাও করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলমগীর হোসেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি সিটি কলেজ জামে মসজিদের ইমাম।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দীকি রনি, যুগ্ম আহ্বায়ক ইসমাঈল, মামুন ও নাঈমুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোহাম্মদ হাসান, জুনায়েদ কুতুবী, কামরুল, মোহাম্মদ খোরশেদুল আলম, জিয়াউর রহমান, ইয়াছিন আরফাত, আবদুর রহিম, জিসান, তানজিল রেজভী, নেয়ামত, মেহেদি, মু. আয়াতসহ সরকারি সিটি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

লংগদুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল তিন ফার্নিচার কারখানা, ক্ষতি প্রায় দুই কোটি টাকা

Next

বিদ্যুৎ-গ্যাস অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা ১১ দলীয় ঐক্যের

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন