Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

খাদ্য ও পুষ্টিখুলনাজাতীয়

ডুমুরিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত 

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ১৬, ২০২৬ 1 Min Read
০

 

শাহিনুর ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। 

আজ রোববার (১৬ জুলাই) সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডুমুরিয়ার শহীদ জোবেদ আলী মিলনায়তনে এসে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়।

ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. কামরুজ্জামানসহ স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “উপকূলীয় অঞ্চলে মৎস্য সম্পদ বৃদ্ধির পাশাপাশি নিরাপদ মাছ উৎপাদনে আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং মৎস্য উৎপাদন বাড়াতে ডুমুরিয়ার প্রতিটি চাষীকে আধুনিক প্রযুক্তি ব্যবহারে এগিয়ে আসতে হবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, “ডুমুরিয়ার অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় চাষীদের প্রশিক্ষণ ও সব ধরনের সহযোগিতা দিয়ে এই অঞ্চলকে মৎস্য উৎপাদনে আরও সমৃদ্ধ করা হচ্ছে।” 

আলোচনা সভা শেষে সফল ও সেরা মৎস্য চাষীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

জয়পুরহাটে,কৃষক কার্ড চালু হলে দেশে সারের সংকট থাকবে না:আক্কেলপুরে খাদ্য প্রতিমন্ত্রী

Next

চট্রগ্রামে জাতীয় মৎস্য পক্ষের বর্ণাঢ্য উদ্বোধন ।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন