Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

কৃষি সংবাদজাতীয়

জয়পুরহাটে,কৃষক কার্ড চালু হলে দেশে সারের সংকট থাকবে না:আক্কেলপুরে খাদ্য প্রতিমন্ত্রী

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ১৬, ২০২৬ 1 Min Read
০

 

 

মোঃ মাছুম মন্ডল,

জয়পুরহাট জেলা প্রতিনিধি,

১৬/০৮/২০২৬/ইং 

 

কৃষক কার্ড পুরোপুরি চালু হলে দেশে আর সারের কোনো সংকট থাকবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। একই সঙ্গে আগামী মাস থেকেই ‘ফ্যামিলি কার্ড’-এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটি চালু হলে মা-বোনেরা প্রতি মাসে নির্দিষ্ট আর্থিক সুবিধা পাবেন, যা দিয়ে তাঁরা সংসারের খরচ মেটাতে পারবেন।

 

গতকাল শনিবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে তিলকপুর ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সার সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে সারের কিছুটা সংকট দেখা যাচ্ছে, কিছু লোক কৃত্রিমভাবে এই সংকট তৈরি করছে। এ বিষয়ে কৃষি সচিবের সঙ্গে কথা হয়েছে, দ্রুতই সারের কোনো সংকট থাকবে না। আর কৃষক কার্ড পুরোপুরি চালু হলে এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান হবে।’

 

তিলকপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদা খানম বৈশাখী।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহামেদ রানা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টুসহ স্থানীয় নেতা-কর্মীরা।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

জয়পুরহাট, ক্ষেতলালে চোর সন্দেহে নির্যাতন যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪

Next

ডুমুরিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত 

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন