1. live@www.dainikalochitoprotidin.com : www.dainikalochitoprotidin.com : www.dainikalochitoprotidin.com
  2. info@www.dainikalochitoprotidin.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রী কে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে ঘটনার মোড় ঘুরানোর চেস্টা।অবশেষে গ্রেপ্তার স্বামী জুয়েল। ডিবি পুলিশের নাম ভাঙিয়ে কথিত ‘ক্যাশিয়ার’ শহিদুল ইসলাম বেপরোয়া চাঁদাবাজি মোবাইল ফোন চার্জরত বিস্ফোরণে ফেনীর যুবকের মৃত্যু! ==================================== জয়পুরহাটে,মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জয়পুরহাট জেলা বিএনপি’র প্রতিবাদ  তালায় আমের বাজারে ধস,লোকসানে আম চাষী মাজেদুল হকের সাহিত্য দর্শন সাংবাদিকদের উপর হামলা মামলা হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন পাইকগাছায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘিরে  একাধিক অভিযোগ, এলাকায় চাঞ্চল্য পাঁচবিবি উপজেলায় সীমান্তে পুশইন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহবান  ডুমুরিয়ার সফল কৃষক রফিকুল ইসলাম। পরিশ্রম  আর উদ্ভাবনী চিন্তায় বদলে দিয়েছেন কৃষির চিত্র

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মোহাম্মদ আব্বাস উদ্দিন
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৯ মে) দুপুর ২টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কতা জারি করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি অথবা কালবৈশাখী ঝড় হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হঠাৎ দমকা হাওয়া ও বজ্রঝড়ের কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কভাবে চলাচল করতে হবে এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট