1. live@www.dainikalochitoprotidin.com : www.dainikalochitoprotidin.com : www.dainikalochitoprotidin.com
  2. info@www.dainikalochitoprotidin.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ একাধিক মামলার আসামি কাঁচি কামাল গ্রেপ্তার প্রশাসনের অনুমোদন ছাড়াই আকবরশাহ লেকসিটিতে মেলা , মেলায় চাঁদাবাজি ও অবৈধ বিদ্যুৎ সংযোগ কর্ণফুলীতে পিকআপভ্যানের, চাকায় পিষ্ঠ হয়ে প্রান গেল বাবা-ছেলের বহনকৃত ১৪০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ। নলতায় দিশারী তাহফিজুল কুরআন মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার  দুবাই থেকে ফিরলেন স্বামী, এক ঘণ্টা পর মিলল স্ত্রীর মরদেহ স্বামীর মরদেহ ঝু*লছিলো ফ্যানে আর স্ত্রীর নিথর দেহ পড়েছিলো বিছানায়!  এডিশনাল ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে কক্সবাজার ছিল নিরাপদ জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার

জয়পুরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

মাসুম মন্ডল। জয়পুরহাট
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

৩০/০৫/২০২৬ ইং শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

​দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।

​কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান,যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী হাসান মুক্তা,জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি গোলাম মাহফুজ শুভ, সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

​ পরে উপস্থিত সকলের অংশগ্রহণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট