
৩০ ই মে শনিবার শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাত বার্ষিকী উপলক্ষে ২ নং জালালাবাদ ওয়ার্ড বি এন পি ও ৪৪ নং সাংগঠনিক ওয়ার্ড বি এন পির উদ্যোগে বায়েজিদ বোস্তামি মাজার প্রাঙ্গনে অবস্থানরত হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্যজেলা বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এম পি। এসময় অসংখ্য নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। মাগরিবের নামাজ শেষ করে দোয়া ও মিলাদ মাহফিল শেষে মাজার প্রাঙ্গনে অনবস্থারত হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।