Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

চাক্তাইয়ে অবৈধ সারের ‘গুদাম’: ১৯০০ বস্তা জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড। 

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
অক্টোবর ৫, ২০২৬ 1 Min Read
০

মোহাম্মদ আব্বাস উদ্দিন, স্টাফ রিপোর্টোর:- চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকায় কোনো প্রকার নিবন্ধন ছাড়াই সার সংরক্ষণ ও বিপণনের দায়ে এক ব্যবসায়ীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে চারটি গোডাউন থেকে বিপুল পরিমাণ টিএসপি, ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিবন্ধন ছাড়াই সার সংরক্ষণ ও বিপণনের অপরাধে ফারাহ এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুখকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির ছয়টি গোডাউন থেকে ১ হাজার বস্তা টিএসপি সার ও ৫০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
এ ছাড়া একই অপরাধে শাহ আলম সওদাগর এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির দুটি গোডাউন থেকে ১০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।
অভিযানে জব্দ করা সার ও অন্যান্য মালামাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের জিম্মায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন, চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম এ অভিযান পরিচালনা করেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার এবং বাকলিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

ঘুচছে উচ্ছেদ আতঙ্ক: স্থায়ী আশ্রয় ও জমির মালিক হতে যাচ্ছেন বুড়িগোয়ালীনির আশ্রয়কেন্দ্রের ভূমিহীনরা

Next

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকে উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি,

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন