Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযান: দস্যুতা ও সাজাপ্রাপ্ত মামলায় গ্রেপ্তার ৮

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
অক্টোবর ৫, ২০২৬ 1 Min Read
০

মো:দেলোয়ার হোসের চট্টগ্রাম বিশেয় প্রতিনিধি:- চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত দস্যুতা মামলার ৩ আসামি এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ৫ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
​রোববার (৪ অক্টোবর) রাত ১০টা থেকে সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে চন্দনাইশ থানা পুলিশ।
​পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের দিক-নির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশ দল এ অভিযান পরিচালনা করে।
​গ্রেপ্তারকৃত দস্যুতা মামলার (মামলা নং-০৩, ধারা-৩৯৪ পেনাল কোড) আসামিরা হলেন— মো. হাবিব উল্লাহ হাবিব (২১), মুসফিক ইসলাম মাহির (২২) ও মোহাম্মদ সোহেল (২০)।
​অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্টের রায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত ৫ আসামি হলেন— মো. রিয়াজ উদ্দিন (২৭), মো. আবু তালেব (৩২), মো. অনিক (২৩), মো. সোহেল এবং ইরফান উদ্দীন ইমন।
​চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

চন্দনাইশে ১০ দিনব্যাপী শারদ, মেলা উদ্বোধন

Next

ঘুচছে উচ্ছেদ আতঙ্ক: স্থায়ী আশ্রয় ও জমির মালিক হতে যাচ্ছেন বুড়িগোয়ালীনির আশ্রয়কেন্দ্রের ভূমিহীনরা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন