Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামছড়াজাতীয়

চন্দনাইশে ১০ দিনব্যাপী শারদ, মেলা উদ্বোধন

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
অক্টোবর ৪, ২০২৬ 1 Min Read
০

মো.দেলোয়ার হোসেন চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:-চট্টগ্রামের চন্দনাইশে দেশীয় পণ্য, হস্তশিল্প, নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য, খাবার ও স্থানীয় সংস্কৃতির প্রচার-প্রসারে ১০ দিনব্যাপী শরৎ মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার মুরাদাবাদ এলাকায় মোজাফফরাবাদ কলেজ সংলগ্ন কালাম কনভেনশন হলে এ মেলার উদ্বোধন করা হয়। ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।
মেলায় মোট ৪৫টি স্টল রয়েছে। এসব স্টলে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য, দেশীয় হস্তশিল্প, নারী উদ্যোক্তাদের পণ্য, পোশাক, খাবারসহ নানা ধরনের সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
মেলা আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দা নাবিলা আহমেদ বলেন, স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। মেলার মাধ্যমে নারী উদ্যোক্তারাও তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
আয়োজক কমিটির সদস্য আবিদ, তৌহিদ, আকবর, কাজী মিজবাহ ও বাবু জানান, দর্শনার্থীদের জন্য মেলায় বিভিন্ন ধরনের খাবার, দেশীয় পণ্য ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ারও সুযোগ থাকছে।
আয়োজকরা জানান, মেলায় আগত দর্শনার্থীরা পছন্দের দেশীয় পণ্য ও হস্তশিল্প কেনার পাশাপাশি বিভিন্ন খাবারের স্বাদ নিতে পারবেন। মেলা চলাকালে দর্শনার্থীদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করছেন তারা।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

Next

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযান: দস্যুতা ও সাজাপ্রাপ্ত মামলায় গ্রেপ্তার ৮

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন