Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে মিরসরাইয়ে প্রস্তুতি সভা

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
সেপ্টেম্বর ১, ২০২৬ 2 Min Read
০

 

 

মিরসরাই প্রতিনিধিঃ 

 

আগামী ৫ সেপ্টেম্বর ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করার উদ্দেশ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থেকে লংমার্চ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

 

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরসরাই উপজেলা আমীর মাওলানা নুরুল কবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন চৌধুরী, এনসিপির মিরসরাই উপজেলার সমন্বয়ক ও পদপ্রত্যাশী আরিফুল ইসলাম সিদ্দিকী এবং খেলাফত মজলিশের মিরসরাই উপজেলা সেক্রেটারি।

 

এ ছাড়া জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

 

সভায় জামায়াতে ইসলামীর মিরসরাই উপজেলা আমীর মাওলানা নুরুল কবির বলেন, আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ মিরসরাইবাসীর জন্য একটি ঐতিহাসিক কর্মসূচি হয়ে থাকবে। তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো আমীর মিরসরাই উপজেলায় সফর করেননি। তাই এ কর্মসূচিকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি লংমার্চ সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনাও তুলে ধরেন।

 

এনসিপির উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন চৌধুরী বলেন, রাজনৈতিক দল হিসেবে এনসিপির বয়স খুব বেশি নয়। অল্প সময়ের মধ্যেই দলটির সাংগঠনিক অগ্রগতি ও জনগণের মধ্যে অবস্থান তৈরি হওয়াকে তিনি একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন প্রজন্মের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে।

 

এনসিপির মিরসরাই উপজেলার সমন্বয়ক ও পদপ্রত্যাশী আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, জনগণের অধিকার আদায় ও তাদের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের প্রয়োজনীয়তা রয়েছে।

 

তিনি বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব সমস্যা রাষ্ট্র ও জনজীবনের জন্য গভীর উদ্বেগের বিষয়। 

 

আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ৬ দফা দাবি কোনো একটি দলের একক দাবি নয়; বরং দেশের কোটি মানুষের বিভিন্ন প্রত্যাশা, অভিযোগ ও বঞ্চনার প্রতিফলন। জনগণের এসব দাবি ও প্রত্যাশার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাতেই ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে।

 

সভায় বক্তারা আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে বাস্তবায়নে দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের সর্বাত্মক অংশগ্রহণ কামনা করেন।

 

পরিশেষে, ৬ দফা দাবি বাস্তবায়নের আন্দোলনকে বেগবান করতে আগামী ৫ সেপ্টেম্বরের ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

জয়পুরহাটে,৩ হাজার ৭০০ একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা,

Next

জয়পুরহাটে ভিজিবি কার্ড,ও সরকারি পণ্য বিতরণের অনিয়মের অসংখ্য অভিযোগ। 

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন