Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

খুলনাজাতীয়জীবনযাপনপরিবেশ ও জীববৈচিত্রবিশেষ প্রতিবেদন

যশোরের শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ২৪, ২০২৬ 2 Min Read
০

শাহিনুর ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি :

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতের ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের স্মৃতি বিজড়িত যশোরের শার্শার উলাশী জিয়া খালের। প্রধানমন্ত্রী তারেক রহমান উলাশী জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এরপর থেকে শুরু হয় খাল খননের কাজ। এক সময় খননের কাজ সমাপ্ত হয়, তারপরই প্রাণ ফিরে পায় জিয়া খালটি।

 

প্রায় দীর্ঘ অর্ধশত বছর পর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে কাটা উলাশী জিয়া খাল দ্বিতীয়বার পুনঃখনন করেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিতীয় দফা খাল খননের কারণে ভরা বর্ষা মৌসুমে শার্শা উপজেলায় ২২ টি খালে এবার জলবদ্ধতা হয়নি। যে কারণে সোনামুখি ও বনমান্দার বিলের কয়েক হাজার একর জমিতে কৃষক আমন ধান রোপণ করতে পেয়েছেন। খাল খননের ফলে চলতি বছরে বর্ষা মৌসুমে সোনামুখি, কামান্দারসহ শার্শা উপজেলায় ২২টি ছোট বড় বিলের পানি জিয়া খাল দিয়ে নিষ্কাশিত হচ্ছে। তাই বর্ষায় পানি প্রবাহ থাকায় সাধারণ মানুষ ও স্থানীয় জেলেরা উলাশী জিয়া খালে মাছ ধরছে। শুষ্ক মৌসুমে কৃষকরা জিয়া খালের পানি ফসলের ক্ষেতে সেচ কাজে ব্যবহার করবে বলে ভাবছেন।

 

গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শার উলাশীতে প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৬ সালের ১ নভেম্বর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উলাশী খাল খনন করেন। প্রায় ৫০ বছর পর সেই খাল পুনঃখনন করলেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। খালের প্রাণ ফিরে পাওয়ায় এ খাল দেখতে এখন বিভিন্ন এলকা থেকে মানুষ আসছেন।

 

জিয়া খাল পুনঃখননের আগে উলাশী খাল পরিদর্শনে এসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছিলেন, উলাশী জিয়া খাল পুনঃখননের মাধ্যমে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে। বিগত ১৭ বছরে যশোরসহ শার্শার উন্নয়নের চাকা থমকে গিয়েছিল। এখন তা ফের গতি পাবে।

 

উলাশী জিয়া খাল এলাকা সরজমিনে ঘুরে দেখা গেছে, এখন জিয়া খালের পানিতে স্রোত বইছে। শিশু, কিশোর, যুবকরা খালের পানিতে গোসল করছে, সাঁতার কাটছে ও মাছ ধরছে।

 

স্থানীয়রা জানান, জিয়া খালের পাশেই একটি বেতনা নদী ছিলো। সেই বেতনা নদীর পানি এই খালে প্রবাহিত হতো। কিন্তু সেই বেতনা নদী এখনও বেদখল হয়ে আছে। নদী দখলমুক্ত করতে পারলে খাল খননের সুফল এলাকার মানুষ পুরোপুরি পাবে।

 

বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়নে গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান উলাশী জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করেন।

 

শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা বলেন, দীর্ঘদিন উলাশী জিয়া খাল খনন না করায় খালের নাব্যতা হারিয়ে গিয়েছিল। খাল খননের ফলে এখন শার্শার সোনামুখি ও বনমান্দারসহ অনেক বিলে ভরা বর্ষা মৌসুমেও পানিবদ্ধতা নেই। ফলে এসব বিলে সাধারণ প্রান্তিক চাষিরা আমন ধান রোপণ করতে পারছেন। তিনি আরও বলেন, শার্শায় চলতি মৌসুমে ২০ হাজার ৪শত ৪৮ হেক্টর জমিতে আমনের চাষ হচ্ছে। এরইমধ্যে প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে। 

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Next

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও আত্ম মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করছে ‘সাংবাদিক উন্নয়ন পরিষদ'(JDC)

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন