Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়জীবনযাপনসোশ্যাল মিডিয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের ডোবা থেকে নায়েব আলী (৬০) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ২২, ২০২৬ 1 Min Read
০

সোবহান খান। চট্টগ্রাম প্রতিনিধি।

 

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধজনগর গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত নায়েব আলী ধজনগর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। তিনি গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো বাড়ির পাশের কলাবাগানে যান নায়েব আলী। রাতে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

 

বাগানের পাশে তার ব্যবহৃত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখে স্বজনদের মনে সন্দেহ

 সৃষ্টি হয়।

পরবর্তীতে শুক্রবার সকাল ১১টার দিকে ওই জিনিসপত্র পাওয়ার সূত্র ধরে পাশের ডোবায় তল্লাশি চালিয়ে নায়েব আলীর মরদেহ দেখতে পায় পরিবার। স্বজনদের অভিযোগ, তার পিঠসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।

 

নিহতের ছোট ভাই ও সাবেক সেনাসদস্য মনির হোসেন জানান, কিছুদিন আগে স্থানীয় মাদক কারবারিদের আস্তানা উচ্ছেদে নেতৃত্ব দিয়েছিলেন নায়েব আলী।

 

পরিবারের ধারণা, মাদক কারবারি কিংবা রাজনৈতিক প্রতিপক্ষের রোষানলে পড়ে তিনি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে আঘাত ও কালশিটের দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে : সিনিয়র ক্রাইম রিপোর্টার সোবাহান খান

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

চন্দনাইশে ৪টি প্রতিষ্ঠান পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

Next

চন্দনাইশে গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) কে স্বাগত জানিয়ে র‌্যালি অনুষ্ঠিত 

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন