Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

ইসলামিক

চন্দনাইশে গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) কে স্বাগত জানিয়ে র‌্যালি অনুষ্ঠিত 

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ২২, ২০২৬ 1 Min Read
০

 

বিশেষ প্রতিনিধি:

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌরসভা গাউসিয়া কমিটির যৌথ উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (দ:)’র শুভাগমন দিবস তথা রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

২১ আগস্ট (শুক্রবার) বিকালে উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে শহীদ মুরিদুল আলম সড়ক গিয়ে হযরত আমিনুল্লাহ শাহ (রহ:) মাজার গেইটে এসে শেষ হয়।

 

গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. মো. সোলাইমান ফারুকী, আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মাও. আবুল কাশেম আনসারী, দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সিনিয়র সহ সভাপতি মো. হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদুল আলম, সহ দাওয়াতে খায়র সম্পাদক মাও. মোহাম্মদ ইসহাক, পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক এড. মোজাম্মেল হক ফারুকী, অর্থ সম্পাদক সরওয়ার উদ্দিন, ব্যাংকার আমিনুল ইসলাম, মাহদুর রহমান মাদু, উপজেলা গাউসিয়া কমিটির আইন বিষয়ক সম্পাদক এড. জি. এম শাহাদাত হোসেন মানিক, মাও. নাছির উদ্দিন, আবু তাহের, সহ-সাংগঠনিক সম্পাদক হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক সাইফুল আলম, চন্দনাইশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরফাত হোসেন, উপজেলা গাউসিয়া কমিটির সহ-অর্থ সম্পাদক ফেরদৌস আলম, মো. আমির হোসেন, মো. তৌহিদুল ইসলাম, ফোরকান আহম্মেদ, সহ-প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান, সোহেল রানা, ইলিয়াছ কাঞ্চন, আবু ছৈয়্যদ, মো. রফিক, মো. মামুন প্রমূখ।

 

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মুফতি সিরাজ উদ্দিন আল-কাদেরী।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের ডোবা থেকে নায়েব আলী (৬০) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

Next

তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন