
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাদামতল স্থানীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৫ আগস্ট বিকালে বিএনপি নেতা এম.এ হাসেম রাজুর সভাপতিত্বে দোয়া মাহফিলে আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা বিএনপি নেতা মোজাম্মেল হক বেলাল, উপজেলার সিরাজুল ইসলাম, আ.ক.ম মোজম্মেল হক, নওশা মিয়া, সেলিম উদ্দিন, সাইফুল করিম, জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম মারুফ, যুবদল নেতা তরিকুল ইসলাম টুটুল, আজম খান, নেছার উদ্দিন চৌধুরী, ছাত্রদল নেতা মো. আবির, মো. আকিব, মো. জাহেদ, মো. ফরহাদ প্রমূখ। দোয়া মাহফিলে বক্তাগণ বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতি তুলে ধরেন। পাশাপাশি তাঁর সাহসী ভূমিকার কারণে দীর্ঘদিন বিএনপি ক্ষমতায় না থেকেও দলকে সু-সংগঠিত করে রেখেছিলেন বলেই আজ বিএনপি রাষ্ট্র শাসনের দায়িত্ব পেয়েছে। তিনি তাঁর কর্মগুণে আপোষহীন নেত্রী স্বীকৃতি পেয়েছেন। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এদিকে বৈলতলী ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা এডিশনাল পিপি এডভোকেট শফিউল হক চৌধুরী সেলিমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপি নেতা যথাক্রমে আবুল কাসেম চৌধুরী, জসিম উদ্দিন, ফরিদুল আলম ভুঁইয়া, সেলিম উদ্দিন, আনিসুর রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন প্রমূখ। পওে মিলাদ ও দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।