
চকরিয়া প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হক
“গৌরবের জুলাই, স্মৃতির অগ্নিশিখা গণঅভ্যুত্থানের চেতনায়, আগামীর বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে চকরিয়া পৌর কৃষকদলের উদ্যোগে ঐতিহাসিক ৫ আগস্ট ২০২৪ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আগস্ট ২০২৬ ইং তারিখে চকরিয়া পৌর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা কৃষকদলের সভাপতি *জনাব মুহাম্মদ জালাল উদ্দিন ছুট্টো*।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি *জনাব আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার*।
প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম-সভাপতি ও চকরিয়া পৌরসভা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি *জনাব মো. জোসেফ উদ্দিন*।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক *জনাব এম. আব্দুর রহিম*, সিনিয়র সহ-সভাপতি *জনাব এম. গিয়াস উদ্দিন* এবং সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার *জনাব এম. নুরুল আমিন*।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা কৃষকদলের সহ-সভাপতি *জনাব জাহাঙ্গীর আলম কোরাইশী*, যুগ্ম-সম্পাদক *জনাব সরওয়ার আলম* ও *জনাব আরিফুল ইসলাম*, সাংগঠনিক সম্পাদক *জনাব আবু বকর* ও *জনাব মো. ফরিদ উদ্দিন* এবং *জনাব মোহাম্মদ আলমগীর*।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চকরিয়া পৌরসভা কৃষকদলের সাধারণ সম্পাদক *জনাব এনামুল কবির*।
বক্তারা ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে দেশের দ্বিতীয় স্বাধীনতা আখ্যা দিয়ে বলেন, এই চেতনাকে সামনে রেখে দেশ গঠনে কৃষকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।