
যৌথ প্রতিবাদ ও উদাত্ত আহ্বান 📢
দৈনিক আলোচিত প্রতিদিন পত্রিকার সম্মানিত সম্পাদক এবং সাংবাদিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম মিজান ভাইয়ের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী চক্রান্তকারী ও হলুদ সাংবাদিক চক্র অব্যাহত অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই ন্যাক্কারজনক অপপ্রচারের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
সকল পেশাদার, বস্তুনিষ্ঠ ও সচেতন সাংবাদিক ভাইদের প্রতি বিনীত অনুরোধ—কেউ কোনো ধরনের ভিত্তিহীন গুজোব বা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। সাংবাদিক উন্নয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান এস এম মিজান ভাইয়ের সুদীর্ঘ নেতৃত্ব ও সততার প্রতি আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে।
একইসাথে, সংবাদপত্রের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এই হলুদ সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপপ্রচার চালিয়ে যাওয়া চক্রের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
সত্যের জয় সুনিশ্চিত।
আদেশক্রমে,
আসাদ চৌধুরী
অফিস ইনচার্জ
দৈনিক আলোচিত প্রতিদিন