Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়

সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ: নিরাপত্তা চেয়ে জিডি, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জুলাই ৫, ২০২৬ 2 Min Read
০

নিজস্ব প্রতিবেদক :- দৈনিক বাংলার সংবাদ পত্রিকার চট্টগ্রামে কর্মরত স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. কামাল উদ্দিন নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হত্যার হুমকি প্রদানকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এবং বায়েজিদ বোস্তামী থানায় অভিযোগ দায়ের ও সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২ জুলাই ২০২৬ রাতের দিকে একাধিক মোবাইল নম্বর থেকে অজ্ঞাত পরিচয়ে কল করে একজন ব্যক্তি নিজেকে প্রথমে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন কর্মকর্তা এবং পরে নোয়াখালী জেলার কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিচয় দেন। কথোপকথনের এক পর্যায়ে তিনি সাংবাদিক কামাল উদ্দিনকে কয়েকটি মামলার বিষয়ে সংবাদ প্রকাশে নির্দিষ্ট পক্ষের অবস্থান তুলে ধরার জন্য চাপ প্রয়োগ করেন।

সাংবাদিক কামাল উদ্দিনের দাবি, তিনি ওই ব্যক্তিকে জানান যে তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে সংবাদ প্রকাশ করেন না; বরং তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করেন। যদি সংশ্লিষ্ট মামলাগুলো মিথ্যা হয়ে থাকে এবং তার পক্ষে উপযুক্ত প্রমাণ থাকে, তবে তা যাচাই করে সংবাদ প্রকাশের বিষয়টি বিবেচনা করা হবে।

অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে বিভিন্ন মামলার কাগজপত্র, ছবি এবং ভুলবশত কিছু ব্যক্তিগত ভিজিটিং কার্ড পাঠিয়ে দেন। এসব তথ্য যাচাই-বাছাই করে সাংবাদিক কামাল উদ্দিনের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নন।

অভিযোগে আরও বলা হয়, ওই ব্যক্তির পরিচয় মোহাম্মদ আজিম হোসেন (প্রকাশ ইমন)। তার স্থায়ী ঠিকানা চট্টগ্রামের মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তলবাড়িয়া (লম্বা হোসেনের বাড়ি) এবং বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের কৈবল্যধাম আবাসিক এলাকার বিশ্ব কলোনি সি-ব্লকের একটি ভাড়া বাসায় বসবাস করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক কামাল উদ্দিনের দাবি, যাচাই-বাছাই করে তিনি জানতে পারেন যে অভিযুক্তের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ডিজিটাল প্রতারণা-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এরপর ৩ জুলাই ২০২৬ তারিখে দৈনিক বাংলার সংবাদ পত্রিকায় এ বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর থেকেই বিভিন্ন মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন সাংবাদিক কামাল উদ্দিন। বিষয়টি নিয়ে তিনি স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে একটি ভিডিও বার্তাও প্রকাশ করেন।

পরবর্তীতে নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে তিনি বায়েজিদ বোস্তামী থানায় জিডি নং-২৭১ করেন। একই সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দাখিল করেন।

এদিকে ঘটনাটি প্রকাশের পর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, হুমকিদাতাদের আইনের আওতায় আনা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

সাংবাদিক নেতৃবৃন্দের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রামসহ দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও তারা সতর্ক করেছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

২৬ কেজি গাঁজা, ১টি পুরাতন প্রাইভেট কারসহ ১জন আটক সংক্রান্ত ফ্ল্যাশ রিপোর্ট।

Next

জয়পুরহাটে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ শুরু

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন