
নিজস্ব প্রতিবেদক:- সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ অধিবেশনে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।
ইনজেমামুল হক আকাশ ফারুকীর সঞ্চালনায় এবং হাসানুল হক কাশমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যাপক গোলাম মোস্তফা মু. নুরুন্নবী আল কাদেরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমরকন্দী হজ্ব কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আমান উল্লাহ আমান সমরকন্দী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের হেড অব সেলস আব্দুর রহিম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুজাহেদে মিল্লাত মাওলানা ফরিদুল আলম রেজভী।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফখরুদ্দীন মোজাম্মেল, ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ্দীন, আবুল হোসেন মাস্টার, মিজান সমরকন্দী, আজিজ চৌধুরী, আবরার উল্লাহ সমরকন্দী, জামাল পাশা ও শাকের উল্লাহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অধিবেশনে ফোরামের ২০২৫–২৬ প্যানেলের বিদায়ী চেয়ারম্যান ওসমান গনি ফারুকীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
কাউন্সিল অধিবেশনে নবগঠিত কার্যকরী পরিষদে চেয়ারম্যান হিসেবে আশরাফুজ্জামান চিশতি, কো-চেয়ারম্যান হিসেবে ইনজেমামুল হক আকাশ ফারুকী ও আরমান হোসাইন কাদেরী, মহাসচিব হিসেবে ত্বহা কাদেরী, সাংগঠনিক সচিব হিসেবে মো. হাসানুল হক কাদেরী এবং অর্থ সচিব হিসেবে মারুফ কাদেরী নির্বাচিত হন।
নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ইসলামী সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।