Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

ইসলামিকচট্টগ্রামজাতীয়

চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ১৫, ২০২৬ 1 Min Read
০

 

 

আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:

 

পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে চন্দনাইশে বিভিন্ন ইসলামী সংগঠনের উদ্যোগে ১৫ আগস্ট সকালে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়কগুলি পদক্ষিণ করে। প্রতিবছরের ন্যায় এবারের র‌্যালিতে বি-পুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ, আলেম-ওলামা, গাউসিয়া কমিটির সর্বস্তরের নেতা কর্মী, সুন্নি জনতা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। চন্দনাইশ জশনে জুলুস কমিটির উদ্যোগে র‌্যালির নেতৃত্ব দিয়েছেন অধ্যক্ষ আহম্মদ হোসেন আল-কাদেরী।

 

র‌্যালিতে আরো অংশ নেন মওলানা আবুল কাসেম নুরী, মওলানা আবুল কাসেম আনসারী, মওলানা সোহেল উদ্দিন আনসারী, মওলানা মো. সাদেক, ব্যাংকার আমিনুল ইসলাম, মেয়র প্রার্থী হেলাল উদ্দিন, ফেরদৌস ওয়াহেদ, মাসুদ পারভেজ প্রমূখ।

 

এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইসলামী ফ্রন্ট, বিভিন্ন ওয়ার্ডে গাউছিয়া কমিটিসহ ইসলামী সংগঠনের উদ্যোগে স্বাগত র‌্যালির আয়োজন করা হয়। অপরদিকে জশনে জুলুসে ঈদে-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে চন্দনাইশ সদরস্থ আমিনুল্লাহ্ শাহ্ (রহঃ) এতিমখানা ও হেফজখানা থেকে হাফেজে কোরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তরবন্দী অনুষ্ঠান এতিমখানার প্রতিষ্ঠাতা, বিজিএমই নেতা আবদুল মাবুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ মওলানা আহম্মদ হোসেন আল-কাদেরী, অথিতি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মওলানা আবুল কাসেম নুরী, মওলানা আবুল কাসেম আনসারী, মওলানা মনিরুজ্জামান, মওলানা মো. সাদেক, মওলানা ফরিদুল ইসলাম, মওলানা ছৈয়দুল হক, ব্যাংকার আমিনুল ইসলাম, ফেরদৌস ওয়াহেদ, রমিজ আহম্মদ প্রমূখ।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

বেগম খালেদা জিয়া দেশকে সমৃদ্ধির অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

Next

চন্দনাইশে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন