Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

খুলনাজাতীয়শিক্ষা

মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে যশোরে  অধ্যক্ষ-উপাধ্যক্ষ ও পরিচালনা পর্ষদ সভাপতিদের সঙ্গে মতবিনিময়

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ১৪, ২০২৬ 2 Min Read
০

শাহিনুর ইসলামঃ ভ্রাম্যমান প্রতিনিধি :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ছাত্র রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানে কেউ সন্ত্রাসের ডানা বাঁধবে এটা কোন ভাবেই হতে দেওয়া হবে না। ছাত্র রাজনীতির নামে শিক্ষক সাথে অসৌজন্য মূলক আচরণ করবে, ছাত্রদলের ব্যানারে থেকে এমন ধৃষ্টতা কেউ দেখাতে পারবে না। অতীতে ছাত্রলীগ শিক্ষকদের সাথে অসৌজন্য মূলক আচরণ করতো, এখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়। সেই সময় ছাত্রলীগ যা করেছে এখন ছাত্রদল সেটি করতে পারবে না।  

জেলা প্রশাসন যশোর আয়োজিত মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিত করণে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ( সরকারি ও বেসরকারি কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) এবং পরিচালনা পর্ষদের সভাপতিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনমিয় সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, অতীতে নিয়োগ পক্রিয়ায় লাখ লাখ টাকা লেনদেন হয়েছে। সেই সময়ের জনপ্রতিনিধিরা ভাগ পেয়েছে। কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যতদিন তারেক রহমান প্রধানমন্ত্রী আছে, আর যতদিন আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে আছি, ততদিন কোন নিয়োগ পক্রিয়ায় এক টাকার লেনদেন হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের রাজনৈতিক মতাদর্শের বহিঃপ্রকাশের সুযোগ নেই। 

প্রতিমন্ত্রী বলেন, অর্থের অভাবে কোন মেধাবী থেমে থাকবে না আমরা তার দায়িত্ব নেবো। পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে গরুত্ব দিতে হবে। বিশেষ করে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে। আগামী আন্তঃ কলেজ ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট করার উদ্যোগ রয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ বজায় রাখার পাশাপাশি প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষ রোপণের কথা বলেন তিনি। 

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু , সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশিদ, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, নতুনহাট পাবলিক কলেজের সভাপতি এ কে শরফুদ্দৌলা ছোটলু প্রমুখ।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

চন্দনাইশ বৈলতলীতে প্রবাসীর বসতগৃহে ডাকাতি সংঘটিত ২০ লক্ষাধিক টাকার মালামাল লুঠ

Next

কক্সবাজারের অহংকার জনাব সালাহউদ্দিন আহমদ কে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল। 

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন