কক্সবাজারের অহংকার জনাব সালাহউদ্দিন আহমদ কে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল।

চকরিয়া প্রতিনিধি মোঃ আব্দুল হক
১৪ আগষ্ট(শুক্রবার) বিকালে জিদ্দাবাজার স্টেশন শিকলঘাট স্টেশনে লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিনের সঞ্চালনায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক, সাধারণ সম্পাদক এম জসিম উদদীন। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হারুনর রশিদ বাদশা, সহসভাপতি হাজ্বী আইয়ুব আলী ও মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ও আবু ইউসুফ, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, বেলাল উদ্দিন, জামাল উদ্দিন কোম্পানি, মাজাহারুল ইসলাম মিল্টন, যুবদলের সাবেক সভাপতি আবদুল খালেক, যুবদল নেতা তৌহিদুল ইসলাম ফরহাদ, আবদুল নবী, শামসুল আলম, মোহাম্মদ জলিল, খালেক, কৃষক দলের রফিক আহাম্মদ, শ্রমিকদলের মনির সিকদার, ছাত্রদলের আহবায়ক নাহিদসহ বিএনপি পরিবারের অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।