Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়

জয়পুরহাটের ‘খাদেম’ যখন শোষক ‘পীর’: সাবেক হুইপ স্বপনের আলাদিনের চেরাগ ও সাড়ে ৭০০ কোটির সাম্রাজ্য

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ৬, ২০২৬ 1 Min Read
০

মোঃ মাছুম মন্ডল, জয়পুরহাট জেলা প্রতিনিধি:- জয়পুরহাটের যেকোনো জনসভায় দাঁড়িয়ে যিনি নিজেকে ‘জনগণের খাদেম’ দাবি করতেন, গত ১৫ বছরে তিনি আসলে হয়ে উঠেছিলেন এক অঘোষিত, অত্যাচারী ‘পীর’। তিনি আর কেউ নন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। উভয়

খাদেমের মুখোশ পরে নিজের পোষা ক্যাডার বাহিনী ও সিন্ডিকেট দিয়ে পুরো জয়পুরহাট জেলাকে জিম্মি করে রেখেছিলেন তিনি। তাঁর অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে টু শব্দ করার সাহস কারও ছিল না; যারাই মুখ খুলেছে, তাদেরই নেমে এসেছে অবর্ণনীয় হয়রানি ও নির্যাতন।

জনগণের ভাগ্য পরিবর্তনের কথা বলে গত ১৫ বছরে তিনি নিজেই পেয়েছিলেন ‘আলাদিনের চেরাগ’। একসময়ের সাধারণ দুগ্ধ খামারি, পশুপালনকারী ও মাছ চাষি স্বপন রাতারাতি বনে যান বেসরকারি বিদ্যুৎ উৎপাদন, নির্মাণ ও কমিশন এজেন্টের মতো বড় বড় খাতের মাফিয়া। নিজের এবং শূন্য থেকে কোটিপতি হওয়া স্ত্রী মেহেবুবা আলমের নামে গড়ে তুলেছেন অঢেল সম্পদের পাহাড়। বিভিন্ন ব্যাংক থেকে তাঁর প্রতিষ্ঠানের নামে নেওয়া ঋণের পরিমাণই এখন সাড়ে ৭০০ কোটি টাকার ওপরে! ভাবা যায়?

জনগণের টাকা লুটেপুটে খেয়ে ৫ আগস্টের পর থেকে এই তথাকথিত ‘পীর’ এখন ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে আদালত তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিলেও, তিনি দেশে আছেন নাকি ভারতে পালিয়েছেন—তা এখনো ধোঁয়াশা।

জয়পুরহাটের মানুষ আর কোনো ভণ্ড খাদেম বা পীরকে দেখতে চায় না। সাড়ে সাত শ কোটি টাকার এই লুটেরা এবং শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশদাতাকে অবিলম্বে গ্রেপ্তার করে জনতার কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

জুলাই অভ্যুত্থান উপলক্ষে উপজেলা জামায়াতের গণমিছিল পূর্ব সমাবেশে জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ

Next

ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন