Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়

জুলাই অভ্যুত্থান উপলক্ষে উপজেলা জামায়াতের গণমিছিল পূর্ব সমাবেশে জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ৬, ২০২৬ 3 Min Read
০

চকরিয়া পেকুয়া নিজস্ব প্রতিবেদন, মোহাম্মদ আব্দুল হক: “সংবিধানের দোহাই দিয়ে গণভোট কে পাশ কাটানোর ষড়যন্ত্র বন্ধ করুন” “জুলাই আন্দোলন শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য হয়নি” “লাল ব্রীজ স্টেশনে উপজেলা স্থাপনের জোর দাবি”

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাতামুহুরী উপজেলা জামায়াতের উদ্যোগে ৫ আগস্ট বিকালে বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি লাল ব্রীজ এলাকায় কেবি জালাল উদ্দিন সড়ক ও এবিসি সড়ক প্রদক্ষিণ করেন । মিছিল শুরুর পূর্বে বিকাল ৪ টা থেকে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে লাল ব্রীজ স্টেশন চত্বরে জমায়েত হন নেতাকর্মীরা।
গণমিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা সেক্রেটারি হোছনে মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক এম. ওমর আলী, শাহারবিল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাছুমুল হাকিম ও বাংলাদেশ ছাত্র শিবির মাতামুহুরী উপজেলা সেক্রেটারি আব্দুল আওয়াল ইব্রাহিম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হেদায়েত উল্লাহ বলেছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন ছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব পুনরুদ্ধারের আন্দোলন। ছিল মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। মানুষের বাক স্বাধীনতা ও দুর্নীতি-দুঃশাসন থেকে মুক্তির আন্দোলন। আওয়ামী ফ্যাসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করার আন্দোলন। বৈষম্য-বিভেদ ও বিভক্তির বিরুদ্ধে এক গণ বিস্ফোরণ। তরুণ প্রজন্মের আহ্বানে সাড়া দিয়ে দেশের আপামর জনসাধারণ কাঁধে-কাঁধ মিলিয়ে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এই আন্দোলন শুধুমাত্র ক্ষমতা পালাবদলের আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল দেশের আমূল পরিবর্তন সাধন করে জানমালের নিরাপত্তা, স্থিতিশীলতা ও স্বস্তির পরিবেশ নিশ্চিত করার আন্দোলন। ফ্যাসিবাদ পালানোর পর কথা ছিল নির্বাচিত সরকার ফ্যাসিবাদী কাঠামো পরিবর্তন করে জন আকাঙ্ক্ষার আলোকে দেশ কে নতুন কাঠামোয় গড়ে তুলবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য ২০২৬-এর জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে জনগণের প্রত্যাশার আলোকে সংস্কার না করে ফ্যাসিবাদী কাঠামো বহাল রেখে দেশ পরিচালনা করছেন। সংস্কারের পক্ষে প্রায় সত্তর ভাগ মানুষ ভোট দিলেও জনগণের সেই ভোট কে অবজ্ঞা করে আসছে বিএনপি সরকার। আমরা বারবার সরকার কে সংস্কার এবং বিচারের কথা বলে আসছি, সরকার ক্ষমতার জোরে জনমতের প্রতি তোয়াক্কা না করে দেশ পরিচালনা করছেন এর পরিমাণ কখনো শুভ হবে না। এখনো সময় আছে জুলাই সনদের আলোকে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণ করুন, নচেৎ দেশের মানুষ আবারো ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে আসতে বাধ্য হবে। তিনি আরো বলেন, ২০২৪ সালের ১ আগস্ট আ’লীগ ছাত্র-জনতার আন্দোলন দমনে ব্যর্থ হয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কে নিষিদ্ধ করেছিল। আল্লাহর ইচ্ছায় জামায়াত- শিবির কে নিষিদ্ধের পাঁচ দিনের মাথায় দেশের মানুষ আ’লীগ কে ঘরে-ঘরে নিষিদ্ধ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তিনি বলেন, আমরা এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায়। হানাহানি ও সংঘাত সৃষ্টি আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু কোথাও জনগণের অধিকার হরণ হলে আমরা বসে থাকবো না। গণভোট একটি মিমাংসিত বিষয়। সংবিধানের দোহাই দিয়ে গণভোট কে পাশ কাটানোর ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করুন। ভোটের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে জনমনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন। বিরোধী দল ও মত দমন বন্ধ করুন। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। আসুন এই দেশ কে গড়তে একসাথে ভূমিকা পালন করি, দেশ ও দেশের মানুষ কে একটি মর্যাদাপূর্ণ জাতিতে পরিণত করি।
এছাড়াও প্রধান অতিথির বক্তব্যে তিনি মাতামুহুরীর উপজেলার সকল মানুষের যোগাযোগ ও অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করে মাতামুহুরী উপজেলা সদর লাল ব্রীজ এলাকায় স্থাপনের জোর দাবি জানান। এতে উপস্থিত জনতা পূর্ণ সমর্থন করেন।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা নুরুল কাদের, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা শিব্বির আহমদ ছিদ্দিকী, উপজেলা সাংস্কৃতিক সম্পাদক ও শাহারবিল ইউনিয়ন আমীর মাওলানা আশরাফুল মোস্তফা বিন নুরী, উপজেলা কর্মপরিষদ সদস্য ও পূর্ব বড় ভেওলা ইউনিয়ন সভাপতি উপাধ্যক্ষ মাওলানা জাফর আলম, বদরখালী ইউনিয়ন আমীর মাওলানা ওমর হামজা, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন সভাপতি মাস্টার আব্দুল কাদের, ঢেমুশিয়া ইউনিয়ন সভাপতি খিজির আহমেদ, কোনাখালী ইউনিয়ন সভাপতি মাস্টার কমর উদ্দিন ও ভেওলা মানিক চর ইউনিয়ন সভাপতি ইছমত উল্লাহসহ ইউনিয়ন সেক্রেটারিবৃন্দ ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল।
মিছিলে শতশত নেতাকর্মী অংশগ্রহণের পাশাপাশি সড়কের উভয় পাশে উৎসুক জনতা হাত নেড়ে অভিবাদন জানান।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে — মেয়র ডা. শাহাদাত হোসেন

Next

জয়পুরহাটের ‘খাদেম’ যখন শোষক ‘পীর’: সাবেক হুইপ স্বপনের আলাদিনের চেরাগ ও সাড়ে ৭০০ কোটির সাম্রাজ্য

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন