
চট্টগ্রামের বায়েজদি বোস্তামি থানায় মো: আব্বাস উদ্দিন (৩৮ ) নামে শ্রমিক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানার পুলিশ।
রোবার রাত (২ আগস্ট ) দিবাগত রাতে বায়েজিদ থানা এলাকা বালুছড়ার অভিযান চালিয়ে নিজ বাসা থেকে মো: আব্বাস উদ্দিন কে গ্রেফতার করা হয়।
মো: আব্বাস উদ্দিন বায়েজিদ থানা শ্রমিক লীগের আংশিক কমিটির আহবায়ক । তার বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালি উপজেলায়।
বায়েজিদ বোস্তামি থানার পুলিশ জানান, মো: আব্বাস উদ্দিন কে একটি মামলায় আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম পুলিশ কমিশনারের নির্দেশে, বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) র নেতৃত্বে, বায়েজিদ বোস্তামী থানার এস আই বাহার নিয়মিত অভিযান পরিচালনা করে শ্রমিক লীগ নেতা মো: আব্বাস উদ্দিন কে গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মো: আব্বাস কে গ্রেপ্তার করা হয়েছে।