Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

সবুজের আহ্বানে সাতক্ষীরা: নানা আয়োজনে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ২, ২০২৬ 1 Min Read
০

শাহিনুর ইসলামঃ ভ্রাম্যমান প্রতিনিধি: সাতক্ষীরায় র‍্যালি, গাছের চারা বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে।”বৃক্ষরোপনের সাজাই দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথ আয়োজনে রবিবার সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সামাজিক বন বিভাগের যশোরের ডিএফও অমিতা মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি সাইফুল ইসলাম, সাতক্ষীরা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিয়াংকা হালদার, রেঞ্জ অফিসার জিএম মারুফ বিল্লাহ প্রমুখ। এ সময় অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন পরে মেলায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।এর পূর্বে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়।এ সময় জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তা, নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

চট্টগ্রাম বায়েজিদ থানায় শ্রমিক লীগ নেতা আব্বাস গ্রেফতার

Next

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল বিতরণ করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন