Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

চট্টগ্রামে বন্যাদুর্গত ও ঘরবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC)।

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জুলাই ৯, ২০২৬ 1 Min Read
০

আসাদ চৌধুরী চট্টগ্রাম  :- টানা বর্ষণ ও বন্যায় যখন জনজীবন বিপর্যস্ত, তখন সংগঠনটির নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজেই দুর্গত এলাকায় শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন। একই সাথে পানিবন্দী সাধারণ মানুষকে সচেতন করতে হাতে মাইক নিয়ে নিরলসভাবে মাইকিং করে যাচ্ছেন তারা। সংগঠনের এমন মানবিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

​এই মানবিক কার্যক্রমের মাঠপর্যায়ে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজান-এর মুখোমুখি হন দৈনিক আলোচিত প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আসাদ চৌধুরী।
​সাংবাদিক আসাদ চৌধুরীর প্রশ্ন ছিল, “মানবতার কল্যাণে এই ধরনের কাজ আপনারা আর কতদিন চালিয়ে যাবেন?”
​উত্তরে চেয়ারম্যান এস এম মিজান অত্যন্ত দৃঢ়তার সাথে আশ্বাস দিয়ে বলেন:
​”যতদিন আমি সুস্থ ও বেঁচে থাকব, সাধারণ মানুষের কল্যাণে শুধু এই ধরনের সেবামূলক কাজই নয়, বরং এর চেয়েও বড় বড় উদ্যোগ নিয়ে পাশে থাকব। মানুষের কল্যাণেই আমরা নিজেদের বিলিয়ে দিয়েছি।”
​তিনি আরও জানান, বন্যা ও দুর্যোগকালীন এই জরুরি সহায়তার পাশাপাশি প্রতি সপ্তাহের শুক্রবার চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে এক বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু থাকবে। যেখানে অভিজ্ঞ ও দক্ষ ডাক্তার দ্বারা সম্পূর্ণ ফ্রি চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে।
​সবশেষে চেয়ারম্যান এস এম মিজান সমাজের বিত্তবান ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সরকার কিংবা কোনো মানবিক হৃদয়ের মানুষ যদি এই উদ্যোগ গুলোর পাশে এসে দাঁড়ায়, তবে সাধারণ মানুষের জন্য এই ধরনের কল্যাণমূলক কাজগুলো চালিয়ে যাওয়া আমাদের জন্য আরও সহজ ও বেগবান হবে।”

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

তালায় বাল্যবিবাহের ঘটনায় মহিলা অধিদপ্তরের মুচলেকা

Next

ফটিকছড়ি থেকে নির্বাচিত সারোয়ারের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ; উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন