
আসাদ চৌধুরী চট্টগ্রাম:- দীর্ঘ আইনি জটিলতা ও লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় সংসদের সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সারোয়ার।
গতকাল রাজধানী ঢাকায় আয়োজিত এক জমকালো ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের পর থেকেই আসনটির ফলাফল এবং আইনি বৈধতা নিয়ে আদালতে দীর্ঘ আইনি প্রক্রিয়া সচল ছিল। সমস্ত আইনি ধাপ ও আইনি লড়াইয়ে বিজয়ী হওয়ার পর অবশেষে তার শপথ গ্রহণের পথ সুগম হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও সরকারের ঊর্ধ্বতন মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ফটিকছড়ি এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নতুন সংসদ সদস্য সারোয়ারকে অভিনন্দন জানান এবং ফটিকছড়ির সাধারণ মানুষের কল্যাণে ও এলাকার সার্বিক উন্নয়নে তাকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
শপথ গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য সারোয়ার ফটিকছড়ির আপামর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা দূর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।