২৬ কেজি গাঁজা, ১টি পুরাতন প্রাইভেট কারসহ ১জন আটক সংক্রান্ত ফ্ল্যাশ রিপোর্ট।

অদ্য ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মুহুরিগঞ্জ বাজার সংলগ্ন গোপালগামী রাস্তায় গোপাল তদন্ত কেন্দ্র এবং ছাগলনাইয়া থানা পুলিশের মাধ্যমে তাৎক্ষণিক চেকপোস্ট কালে ২৬ কেজি গাঁজা, একটি পুরাতন প্রাইভেট কার জব্দ করা হয় এবং বহনকারী চালক নুরুল আমিন সিদ্দিকী(৫০) গ্রাম- মেহেদী নগর, থানা জোরারগঞ্জ, জেলা চট্টগ্রামকে আটক করা হয়। উক্ত উদ্ধারের আলোকে আরো মাদক উদ্ধার সংক্রান্ত অভিযান চলছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।