
এস ইউ এম ইলিয়াস সিকদার :- আজ ২১ জুন ২০২৬ সকাল ১০ ঘটিকায় বাধ্যক’জনিত কারনে নিজ বাড়িতে মৃতু্যবরণ করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জনাব মোঃ ইউসুফ শিকদার, মৃত্যুকালে উনার বয়স ছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্র, দুই কন্যা, অগণিত গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। তিনি আদর্শিকভাবে সততা ন্যায় পরায়নতার বিরল নজির। তিনি ছিলেন মিষ্টবাসি, সদালাপি ও বিনয়ী প্রকৃতির লোক। এই প্রবীণ ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম লগ্ন হইতে একনিষ্ট কর্মী হিসেবে পরিচিত ছিলেন, নীতিগত প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি তাই দল-মত নির্বিশেষে তিনি ছিলেন সকলের প্রিয়। তাহার মৃত্যুতে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে সংগঠন।
যেহেতু তিনি ঐতিহ্যবাহী সাঁচি শিকদার বাড়ির সুযোগ্য উত্তরসূরী, সেই হিসাবে সাঁচি শিকদার বাড়ি মসজিদের মাঠে রাত ৯ টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে পুরাণগড় ইউনিয়ন বিএনপির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক অনারম্বর শোক সভা ।এতে আলোচনায় অংশগ্রহণ করেন – রেজাউল করিম সিকদার, আহমদ নবী,আবু হানিফ সিকদার ,বেলাল আহমদ জহির ,মরহুমের জ্যেষ্ঠ পুত্র আবুল মনসুর শিকদার ও বিশিষ্ট সাংবাদিক এস ,ইউ ,এম ,ইলিয়াস সিকদার ।বক্তারা মরহুমের গুণমুগ্ধকর স্মৃতির পর্যালোচনা করেন এবং মরহুমের রুহেল মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।
সর্বোপরি জনাব হাফেজ আব্দুল্লাহ হুজুরের দোয়া ও মোনাজাতের মাধ্যমে আলোচনা শেষ করেন ।