Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়রংপুররাজশাহী

জয়পুরহাটে,কর্মসংস্থানের লক্ষ্যে দিনব্যাপী চাকরি মেলা

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জুন ২২, ২০২৬ 1 Min Read
০

 

 

মোঃ মাছুম মন্ডল 

জয়পুরহাট জেলা প্রতিনিধি,

২২/০৬/২০২৬ ইং জয়পুরহাটে বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী চাকরি মেলা আয়োজন করা হয়েছে। সোমবার সকালে জয়পুরহাট শহরের সবুজনগরে জাকস ফাউন্ডেশনের প্রধান কার্যালয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও জাকস ফাউন্ডেশন মেলাটি আয়োজন করে।

 

​আয়োজকরা জানান, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগের সাথে সংযুক্ত করতে রেইজ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

এই চাকরি মেলা স্থানীয় অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক অবদান রাখবে। মেলায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

 

এতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরিদাতা প্রতিষ্ঠান, করপোরেট গ্রুপ, উন্নয়ন সহযোগী সংস্থা ও বিপুলসংখ্যক চাকরিপ্রত্যাশী অংশ নিয়েছেন। মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলে চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যপ্রার্থী বাছাই ও তাৎক্ষণিক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে।

 

​জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নূরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক দিলীপ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর।

 

এছাড়া অনুষ্ঠানে এসো নির্বাহী পরিচালক মতিনুর রহমান, জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার, পরিচালক রফিকুল ইসলাম বাদশা, পরিচালক মুর্তজা আক্তার বানু, উপ-পরিচালক খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

ইউছুপ সিকদারের মৃত্যুতে বিএনপি পুরানগড় ইউনিয়ন শাখার শোকসভা।

Next

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন।।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন