Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

খুলনাজাতীয়জীবনযাপন

যশোর সদর উপজেলার সতীঘাটায় ফ্রি চক্ষু ও ডায়াবেটিস ক্যাম্প, সেবা পেলেন প্রায় ৯০০ রোগী

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জুন ২০, ২০২৬ 1 Min Read
০

 

  

শাহিনুর ইসলামঃ। ভ্রাম্যমান প্রতিনিধিঃ

 

যশোর সদর উপজেলার সতীঘাটায় বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ ক্যাম্পের আয়োজন করে ‘কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিস হাসপাতাল’, যশোর।

 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কপোতাক্ষ লায়ন্স ক্লাবের সভাপতি নাজির আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিস হাসপাতালের চেয়ারম্যান অ্যাডভোকেট দিবাশীষ দাস, চিকিৎসক ডা. সিরাজিস সলেমি এবং সিনিয়র লায়ন্স সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাবলু, সাবেক ইউপি সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল ইসলাম, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন এবং ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক জাহানারা বেগম।

 

এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পে মোট ৪৩২ জন চক্ষু রোগী এবং ৪৬৫ জন ডায়াবেটিস রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হিমু।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

যশোর শহরের ঝুমঝুমপুরে বিজিবি অভিযান চালিয়ে ৩১ পিস স্বর্ণের বারসহ গ্ৰেফতার ২

Next

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি, উপকৃত ৭১০ পরিবার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন