Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

খাদ্য ও পুষ্টিখুলনাজাতীয়জীবনযাপননিজস্ব প্রতিবেদকপরিবেশ ও জীববৈচিত্রসারা দেশসোশ্যাল মিডিয়া

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি, উপকৃত ৭১০ পরিবার

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জুন ২১, ২০২৬ 1 Min Read
০

 

শাহিনুর ইসলাম, কালিগঞ্জ, সাতক্ষীরা থেকে 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর উদ্যোগে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমের আওতায় ৭১০টি পরিবার স্বল্পমূল্যে টিসিবির পণ্য সংগ্রহের সুযোগ পেয়েছে।রবিবার (২১ জুন) দক্ষিণ শ্রীপুর বাজারে মেসার্স আলহাজ ট্রেডার্স মার্কেট সংলগ্ন টিসিবি ডিলার পয়েন্টে এ কার্যক্রম পরিচালিত হয়। স্মার্ট টিসিবির অনুমোদিত ডিলার আবুবকর সিদ্দীকের তত্ত্বাবধানে কার্ডধারী উপকারভোগীদের মাঝে পণ্য বিক্রি করা হয়।বিক্রয়কৃত প্রতিটি প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি, ১০০ গ্রাম লাক্স সাবান, ১২৫ গ্রাম লন্ড্রি সাবান এবং ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার। এসব পণ্যের সমন্বয়ে প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৬৬৮ টাকা।

বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মণ্ডল। তিনি বলেন, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে স্মার্ট কার্ডভিত্তিক এ ব্যবস্থার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। এর ফলে অনিয়ম হ্রাসের পাশাপাশি সাধারণ মানুষ সহজেই তাদের প্রাপ্য সুবিধা গ্রহণ করতে পারছেন।স্থানীয় উপকারভোগীরা জানান, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে টিসিবির এ কার্যক্রম নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে। তারা এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার দাবি জানান।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের এ উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে এবং বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

যশোর সদর উপজেলার সতীঘাটায় ফ্রি চক্ষু ও ডায়াবেটিস ক্যাম্প, সেবা পেলেন প্রায় ৯০০ রোগী

Next

জয়পুরহাটে মোটর সাইকেলের সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১১

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন