Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়সারা দেশসোশ্যাল মিডিয়া

মৎস্য প্রকল্পের পানিতে ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ দুই শিশু

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
মে ৩০, ২০২৬ 1 Min Read
০

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের নয়াবাজার এলাকায় মৎস্য প্রকল্পের পানিতে ডুবে মো. মফিজ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় আরো দুই শিশু নিখোঁজ রয়েছেশনিবার (৩০ মে) বিকালে এ ঘটনা ঘটে। নিহত মফিজ উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট এলাকার আবুল কাশেমের ছেলে।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জানাগেছে, নিহত মফিজ নিজের এবং ভাইয়ের দুই শিশু সন্তানকে নিয়ে তাঁর মৎস্য প্রকল্পে মাছের খাবার দিচ্ছিলেন। এক পর্যায়ে তাদের বহন করা বোট থেকে একটি শিশু পানিতে পড়ে গেলে মফিজ শিশুটি বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। এতে বোটটি অপর শিশুসহ উল্টে যায়। প্রকল্পের অন্যান্য কর্মচারীরা মফিজকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে যাওয়া অপর দুই শিশুর এখনো খোঁজ মেলেনি ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম জানান, ঘটনায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ দুই শিশু। উদ্ধার কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

তালায় ২৮ বছর পর একই ফ্রেমে এসএসসি ‘৯৮ ব্যাচের বন্ধুরা

Next

বিদেশি বিয়ারসহ দুইজন মাদক কারবারি আটক।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন