Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

খুলনাজাতীয়

তালায় ২৮ বছর পর একই ফ্রেমে এসএসসি ‘৯৮ ব্যাচের বন্ধুরা

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
মে ৩০, ২০২৬ 2 Min Read
০

 

দীর্ঘ ২৮ বছরের বিচ্ছেদের পর আজ শনিবার সকাল ১০টায় জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, তালা, সাতক্ষীরার এসএসসি ‘৯৮ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা তাদের পুরনো বিদ্যাপীঠের একই ছাদের নিচে মিলিত হলেন এক আবেগময় পুনর্মিলনী অনুষ্ঠানে।

কাজী মাহফুজুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আয়োজক কমিটির উপদেষ্টা মোঃ সাইদুর রহমান ও কাজী মাহফুজুর রহমানের পরিচালনায় একটি পরিচিতি পর্বের আয়োজন করা হয়, যেখানে সকল বন্ধু-বান্ধবী নিজেদের বর্তমান জীবন ও পরিবারের খবর তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ মুহূর্ত হয়ে ওঠে প্রয়াত বন্ধুদের স্মরণ পর্বটি। খন্দকার বনানী প্রস্তাব উত্থাপন করেন — প্রয়াত বন্ধু ইকবাল হোসেন ও তার বোন এবং সম্প্রতি মৃত্যুবরণকারী ইঞ্জিনিয়ার কাজী মইনুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রয়াতদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য মোঃ হাকিম হোসেন, বিশ্বজীত, মামুন হোসেন ও রবিউল ইসলামকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।

পুলিশ কর্মকর্তা এসআই লিটন হোসেন ফোনে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন এবং বন্ধুদের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। সাংস্কৃতিক পর্বে মোহাম্মদ জুলফিকার আলী সংগীত পরিবেশন করেন এবং মোঃ সাইদুর রহমান কবিতা আবৃত্তি করেন।

আগামী বছর সকল বন্ধুদের পরিবারসহ সাতক্ষীরার আমবাগানে একই দিনে পুনর্মিলনী আয়োজনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — কাজী মাহফুজুর রহমান (বিশিষ্ট ব্যবসায়ী), মোঃ সাইদুর রহমান (জনতা ব্যাংক), মোঃ সাইদুর রহমান মোড়ল, ফাল্গুনী খন্দকার (শিক্ষিকা), বনানী খন্দকার, সেলিনা সুলতানা (শিক্ষিকা), সৈয়দ তানজিলা ইয়াসমিন পুতুল (শিক্ষিকা), তহমিনা গাজী, সবিতা রানী সরকার, ষষ্ঠী বালা সরকার, সারথি সরকার, মোহাম্মদ মামুন হোসেন, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ সাইদুর রহমান, চন্দন কুমার সাহা, শেখ তৈবুর রহমান টুটুল, শরিফুল ইসলাম নিখারি, মো: হাকিম নিকারী, মো: আসাদুজ্জামান আসাদ নিকারি, মো: শামসুর রহমান, মো: আশরাফুল ইসলাম, মোঃ রহমত আলী, বিশ্বনাথ সরকার, শংকর কুমার নাথ সরকার, মোহাম্মদ জুলফিকার আলী, মো: সাইদুর রহমান লালটু, এসআই মোঃ লিটন গাজী এবং সৈয়দ সোহেল রানা।

অল এয়ার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সকলকে কফি মগ ও কলম উপহার দেওয়া হয় এবং টি-শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়। মধ্যাহ্নভোজ ও ফটো সেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এই আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

ক্যান্সার চিকিৎসায় আর্থিক সহায়তা ও মানবিক আবেদন

Next

মৎস্য প্রকল্পের পানিতে ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ দুই শিশু

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন