1. live@www.dainikalochitoprotidin.com : www.dainikalochitoprotidin.com : www.dainikalochitoprotidin.com
  2. info@www.dainikalochitoprotidin.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ একাধিক মামলার আসামি কাঁচি কামাল গ্রেপ্তার প্রশাসনের অনুমোদন ছাড়াই আকবরশাহ লেকসিটিতে মেলা , মেলায় চাঁদাবাজি ও অবৈধ বিদ্যুৎ সংযোগ কর্ণফুলীতে পিকআপভ্যানের, চাকায় পিষ্ঠ হয়ে প্রান গেল বাবা-ছেলের বহনকৃত ১৪০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ। নলতায় দিশারী তাহফিজুল কুরআন মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার  দুবাই থেকে ফিরলেন স্বামী, এক ঘণ্টা পর মিলল স্ত্রীর মরদেহ স্বামীর মরদেহ ঝু*লছিলো ফ্যানে আর স্ত্রীর নিথর দেহ পড়েছিলো বিছানায়!  এডিশনাল ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে কক্সবাজার ছিল নিরাপদ জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও কঠোর নিরাপত্তা বার্তা 

জাহাঙ্গীর আলম
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

 

 

চট্টগ্রাম জেলা পুলিশের মাননীয় নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম মহোদয় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, মানবতা ও সম্প্রীতির এক মহান শিক্ষা বহন করে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

তিনি আরও বলেন, “চট্টগ্রাম জেলায় কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ সবসময় মাঠে সক্রিয় রয়েছে। সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।”

পুলিশ সুপার জনগণের উদ্দেশ্যে বলেন, “আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো অপরাধ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা সন্দেহজনক তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। জনগণের সহযোগিতাই শান্তিপূর্ণ সমাজ গঠনের সবচেয়ে বড় শক্তি।”

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জরুরি যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট