Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

জমিয়াতুল ফালাহ মসজিদ ঈদগাহ মাঠ পরিদর্শনে সিএমপি কমিশনার

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
মে ২৭, ২০২৬ 1 Min Read
০

 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা ও নির্বিঘ্নে ঈদের জামাত আয়োজন নিশ্চিতকরণে আজ ২৭ মে ২০২৬ খ্রি. তারিখে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ঈদগাহ মাঠ পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।

 

পরিদর্শনকালে তিনি ঈদগাহ মাঠের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, মুসল্লিদের প্রবেশ ও বাহির হওয়ার পথ, ট্রাফিক ব্যবস্থাপনা, যানবাহন পার্কিং, ভিআইপি মুভমেন্ট এবং আশপাশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একইসঙ্গে তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে ধর্মপ্রাণ মুসল্লিগণ নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারেন। এসময় সিএমপি কমিশনার মহোদয় উপস্থিত সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

 

পরিদর্শনকালে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও কঠোর নিরাপত্তা বার্তা 

Next

সাতক্ষীরার তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন