Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়রাজনীতি

চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, বিশাল মিছিল

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
সেপ্টেম্বর ১, ২০২৬ 2 Min Read
০

 

চকরিয়া প্রতিনিধি: মোঃ আব্দুল হক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, বিশাল মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার দেখা যায়।

কর্মসূচিতে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার ও সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

এছাড়া উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আব্দুর সবুর বাহাদুর, সাধারণ সম্পাদক ইলিয়াস ভুট্টো ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম; হারবাং ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আজম, সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন (মেডিসিন) এবং সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান ও মোহাম্মদ মিল্কিসহ নেতাকর্মীরা অংশ নেন।

বরইতলী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মুরাদ, সাধারণ সম্পাদক এডভোকেট মঈনুল আমিন ঈমু ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মেম্বার; কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মোহাম্মাদ আলী, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মাহাবুব রশিদ এবং সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান ও মোহাম্মদ আইয়ুব উপস্থিত ছিলেন।

খুটাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার শফিউল আলম শফি, সাধারণ সম্পাদক আক্তার কামাল ও সাংগঠনিক সম্পাদক আরফাত কামাল জিকুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত বিএনপি দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে। ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীদের মুখে **“করবো কাজ, গড়বো দেশ—তারেকের বাংলাদেশ”**সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

পশ্চিম মাদারবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে সদরঘাট থানার অফিসার ইনচার্জ জনাব একরাম উল্লাহ মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা মূলক

Next

সাতক্ষীরায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন