Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধআইন-আদালতচট্টগ্রামজাতীয়

সদরঘাটে পুলিশের অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ৩১, ২০২৬ 1 Min Read
০

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শামসুল আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটের দিকে সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি পুলিশ ফাঁড়ির আওতাধীন জুট রেলি ঘাট-১-এর প্রবেশমুখের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে অনুমতিক্রমে অভিযান চালিয়ে শামসুল আলমকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার শামসুল আলম কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাটাবুনিয়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত তাজর মুল্লুক এবং মাতার নাম হাবিবা খাতুন।

সদরঘাট থানার পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় সদরঘাট থানায় মামলা নম্বর-১৫, তারিখ ৩১ আগস্ট ২০২৬ দায়ের করা হয়েছে।

সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান প্রামাণিকের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এবং সদরঘাট থানার অফিসার ইনচার্জ মো. একরামু উল্লাহর নেতৃত্বে এসআই মিজানুর রহমান চৌধুরীসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

পাইকগাছা কপিলমুনি আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাবে ,পুলিশের ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

Next

পশ্চিম মাদারবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে সদরঘাট থানার অফিসার ইনচার্জ জনাব একরাম উল্লাহ মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা মূলক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন