Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধআইন-আদালতরাজশাহী

জয়পুরহাটে অনলাইন জুয়া খেলায় দুই যুবক গ্রেপ্তার

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ৩০, ২০২৬ 1 Min Read
০

মোঃ মাছুম মন্ডল,

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

৩০/০৮/২০২৬/ইং 

 

অনলাইন জুয়া খেলার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

 

শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের গতনশহর গ্রামের তিনমাথা মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তারকৃত দুজন হলেন, নওগাঁ জেলার রজাকপুর গ্রামের মো. হৃদয় মিয়া (২২) ও মো. সাফি হোসেন (২৩)।

 

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সময় গতনশহর তিনমাথা মোড়ে পলাশ ভ্যারাইটি স্টোরের সামনে পাকা রাস্তার ওপর থেকে ওই দুই যুবককে অনলাইন জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

 

অভিযানে ডিবির এসআই (নিরস্ত্র) শাখাওয়াত হোসেন, এসআই (নিরস্ত্র) মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই (নিরস্ত্র) মো. সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা, কনস্টেবল রাকিবুল ইসলাম ও কনস্টেবল পারভেজ অংশ নেন।

 

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে চট্টগ্রামে অধিকার’র মানববন্ধন

Next

চিকিৎসক নিয়ে ফেসবুকে বিতর্ক, স্টেরয়েড ব্যবহারে উদ্বেগ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন