Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

চকরিয়ায় বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার শুভ উদ্বোধনঃ

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ২৪, ২০২৬ 1 Min Read
০

 

 আব্দুল হক চকরিয়া প্রতিনিধি 

 

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায়আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা২৬’।

 

২৪ আগষ্ট সোমবার সকালে চকরিয়া বিজয় মঞ্চ মাঠে চকরিয়া উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে ৫ দিন ব্যাপী এই মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেন। মেলায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলওয়ার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌস,কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক শীতল পাল,চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান। ফাঁসিয়াখালি রেঞ্জারবন কর্মকর্তা কামরুল হাসান রুবেল এসিএফ কক্সবাজার 

 

ডেপুটি রেঞ্জার খসরুল আমিন ও বিট কর্মকর্তা শাহরিয়ার আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গঠনে সর্বস্তরের জনগণকে অধিক পরিমাণে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।

 

মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রির জন্য ১২ টি স্টল বসানো হয়েছে।

 

২৪ আগষ্ট থেকে ২৮ আগষ্ট পর্যন্ত দিনরাত এই বৃক্ষমেলা চলমান থাকবে বলে জানান আয়োজক কমিটি।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

চকরিয়া পৌরসভায় বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলার সহকারী পরিচালক জনাব মোঃ হাসান আল মারুফ সাহেব মহোদয়ের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

Next

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন পত্রিকার ৩জন প্রতিনিধি। অফিসের নিয়মভঙ্গ করার দ্বায়ে বহিষ্কার করা হইলো।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন