
মোঃ মাছুম মন্ডল,
জয়পুরহাট জেলা প্রতিনিধি,
২৩/০৮/২০২৬/ইং রবিবার
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ বোতল Eskuf নেশাজাতীয় মাদকদ্রব্যসহ ২’জনকে গ্রেফতার করা হয়েছে।
২২আগস্ট শনিবার দিবাগত গভীর রাতে জয়পুরহাট পৌরসভার খঞ্জনপুর চারমাথায় পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার বদলগাছি উপজেলার লালুহার ভান্ডারীপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে মোঃ সিয়াম হোসেন (২০) ও একই জেলা উপজেলার উত্তর আক্কেলপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ সজিব হোসেন (১৯)।
মাদক বিরোধী এই অভিযানে জয়পুরহাট জেলা ডিবি পুলিশের এসআই মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় এএসআই মোঃ মাসুদ রানা, মোঃ শামীম হোসাইন ও মোঃ ইব্রাহিম খলিল উল্লাহার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় আসামীদের দেহ তল্লাশি করে ১০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করে।
জয়পুরহাট জেলা ডিবি পুলিশের ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জয়পুরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা ডিবি পুলিশ মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।